ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সার্বিয়ার প্রেসিডেন্ট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার্বিয়ার প্রেসিডেন্ট একে স্বাগত জানান এবং বাংলাদেশ থেকে এসব ক্ষেত্রে শ্রমিক নেয়ার বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা গ্রহণের ওপর গুত্বারোপ করেন

করোনা মহামারির চ্যালেঞ্জ সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার বুসিক। বেলগ্রেডে

অনুষ্ঠানরত ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সার্বিয়া প্যালেসে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতকালে মি. বুসিক এই ভূঁয়সি প্রশংসা করেন।

এ সময় ড. মোমেন ঢাকা ও বেলগ্রেডের মধ্যকার গভীর ঐতিহাসিক আন্তরিক ও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুগোশ্লাভিয়ার সাবেক পেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন।

বাংলাদেশ এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জেনে সার্বিয়ান প্রেসিডেন্ট এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন।

সার্বিয়ার চলমান ও উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বহু মানব সম্পদের প্রয়োজন উপলব্ধি করে ড. মোমেন বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, ইলেক্ট্রিশিয়ান ও প্লাম্বারসহ দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক নেয়ার আহ্বান জানান।

সার্বিয়ার প্রেসিডেন্ট একে স্বাগত জানান এবং বাংলাদেশ থেকে এসব ক্ষেত্রে শ্রমিক নেয়ার বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা গ্রহণের ওপর গুত্বারোপ করেন।

বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সর্ম্পক দৃঢ় করার লক্ষে ড. মোমেন সরকার ঘোষিত অত্যন্ত বিনিয়োগ অনুকূল সুবিধা গ্রহণ করে সার্বিয় ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে আমদানি এবং এখানে বিনিয়োগ করার আহ্বান জানান।

জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গা শরনার্থীর নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি সার্বিয়ার ন্যায় ভ্রাতৃপ্রতীম দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সার্ভিয়ার প্রেসিডেন্ট এ ব্যাপারে বাংলাদেশের উদারতার প্রসংশা করেন।

বাংলাদেশের বিদেশমন্ত্রী বেলগ্রেডে চলমান জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ৪০টি দেশের মন্ত্রী ও ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলন অনূষ্ঠিত হচ্ছে। এ সময় মন্ত্রীর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সার্বিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১