ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজধানীর জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীনায় শনিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ শেষে কুশলবিনিময় করেন সর্বস্তরের মানুষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশের মানুষ।

ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানে ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।

স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, সময়ের পীঠ বেয়ে সেই ‘সোয়া লাখিয়া’ মাঠ পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া ময়দান নামে। দুই ঈদে দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ময়দানে ঈদের জামাতে অংশ নিতে।

ঢাকার প্রাণ কেন্দ্রে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন।

রবিবার সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। সেই হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে আবদুল হামিদের এটিই শেষ ঈদ জামাতে।

শোলাকিয়ায় ঈদের জামাতে মানুষের ঢল ছবি সয়গ্রহ

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

রমজানের প্রথম সপ্তাহ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা ১৯দিন স্মরণকালের দাবদাহ চলার পর শুক্রবার বিকালে ঝড়োবৃষ্টিতে পরিবেশ শীতল হয়ে ওঠে। ঈদের দিনে মুসল্লিরা প্রশান্তি নিয়ে ঈদ জামাতে অংশ নিয়ে খুশি।

তারা জানালেন, একদিকে রমজান অন্যদিকে তীব্র তাপপ্রবাহে জীবন ছিল ওষ্ঠাগত। শুক্রবারের বৃষ্টি গরমের তীব্র কমে আসার ঈদ উদযাপনটাও বেশ ফুরফুরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন

আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩