ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বাংলাদেশ বিনিয়োগবান্ধব:সৌদির সঙ্গে পিপিপি বিষয়ক এমওইউ সই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বিনিয়োগবান্ধব উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বাংলাদেশকে বিদেশী বিনিয়োগের মডেল বর্ননা করে বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে

প্রয়েজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন চলাকালে বৃহস্পতিবার প্লেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ সরকারের তরফে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

স্বাক্ষরশেষে স্কাইনিউজ, ব্লুমবার্গ, আরবনিউজ, সৌদি প্রেস এজেন্সিসহ বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্নখাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

এরআগে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আলফালিহের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। এ সময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছিল। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ বিনিয়োগবান্ধব:সৌদির সঙ্গে পিপিপি বিষয়ক এমওইউ সই

আপডেট সময় : ১০:২১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১