ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার- ধর্মমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার- ধর্মমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সরকার সবসময় বন্যাদূর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার।

আজ (শনিবার) দুপুরে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরো অবনতি হলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে থাকে। একারণে দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে এবারো আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার- ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪