ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ফিফা ‘দ্য বেস্টে’ যাদের ভোট দিয়েছেন মেসি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

ফিফা ‘দ্য বেস্টে’ যাদের ভোট দিয়েছেন মেসি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজে মনোনয়নে না থাকলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচনে ভোট দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের প্রথম পছন্দ ছিল তার সাবেক প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ উসমান দেম্বেলে, যিনি শেষ পর্যন্ত বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন।

কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভোটের ফলাফলে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল এবং তৃতীয় অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।

ফিফা জাতীয় দলগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোটের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী মেসি দ্বিতীয় ভোট দিয়েছেন আরেক সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপেকে। তার তৃতীয় ভোট পেয়েছেন বার্সেলোনায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পরা তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার প্রথম ভোট দিয়েছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে। দ্বিতীয় ভোট পেয়েছেন দেম্বেলে এবং তৃতীয় ভোট ইয়ামাল। বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা প্রথম পছন্দ হিসেবে দেম্বেলেকে বেছে নিয়েছেন। তার দ্বিতীয় ভোট ছিল ইয়ামাল এবং তৃতীয় ভোট পেয়েছেন ভিতিনিয়া।

উল্লেখ্য, প্রথম ভোটে ৫ পয়েন্ট, দ্বিতীয় ভোটে ৩ পয়েন্ট এবং তৃতীয় ভোটে ১ পয়েন্ট গণনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফা ‘দ্য বেস্টে’ যাদের ভোট দিয়েছেন মেসি

আপডেট সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫