ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করেছে সরকার : প্রধানমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির বার্তা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আপনার সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে, আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির বার্তা’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের আম পাঠানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে, সেটিই স্মরণ করিয়ে দিল আরেকবার।

চিঠিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সমুন্নত করেছে। করোনা বাধা সত্ত্বেও আমাদের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এবং উদ্যোগগুলো এগোচ্ছে, যা সুখকর বিষয়।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

এর আগে ৪ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে ২ হাজার ৬০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির বার্তা

আপডেট সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১