ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

প্রথম বার আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে রপ্তানি

উদয়ন চৌধুরী
  • আপডেট সময় : ১০:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ৪৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারতের মধ্যে দিন দিন বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। ট্রেন, সড়ক পথে পণ্য আমদানি-রপ্তানি বেড়েই চলেছে। দু’দেশের মধ্যে চালু হচ্ছে, নতুন নতুন রেল ও সড়কপথ। এক আগস্ট

বাংলাদেশ-ভারতের মধ্যে চালু চিলাহাটি-হলদিবাড়ি ৫ম রেলসংযোগ। এদিন ভারত থেকে ৩৯টি ওয়াগান পণ্য আসে। মেখ হাসিনার হাত ধরে দু’দেশের বাণিজ্য এক নতুনমাত্রা যোগ হয়েছে।

এবারে আগরতলা দিয়ে এই প্রথম বারের মতো বাংলাদেশে গম রপ্তানি করলো ভারত। আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মতো ৬৭ ট্রাকে ১ হাজার ৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। যার মূল্য ৩ লাখ ৭৮ হাজার ইউএস ডলার।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ত্রিপুরা অধ্যায়) সাধারণ সম্পাদক সুজিত রায় জানান, দিনকে দিন দু’দেশের মধ্যে মৈত্রী বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। বাড়ছে বাণিজ্য। তবে

সম্ভাবনাময় আগরতলা-আখাউড়া রেলপথ চালু হলে বাংলাদেশ-ত্রিপুরা তথা উত্তরপূর্ব ভারতের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা।

সুজিত বাবু বলেন, আইসিপি আগরতলা প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় রপ্তানি চালান। যা গেল ত্রিপুরা থেকে। ভারতের বিভিন্ন স্থান থেকে ট্রেনযোগে এসব গম ত্রিপুরায় পৌছে এবং সেখান থেকে ট্রাক যোগে বাংলাদেশে তা রপ্তানি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম বার আগরতলা-আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে রপ্তানি

আপডেট সময় : ১০:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১