ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

পৃথিবীতে নিষ্ঠুরতার কারণ ঘৃণা ও সংঘাত ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ৬৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, পৃথিবীতে সংঘাত, নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা। বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন লোক গৃহহারা হয়ে দেশে দেশে উদ্বাস্তু জীবন-যাপন করছে। বাংলাদেশের প্রতিবেশি মায়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। নজরুল একাডেমি সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোমেন।
বিদেশমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাঙালি জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দেয়। তিনি সারা পৃথিবীর শোষিত ও নিপীড়িত মানুষের মধ্যে মুক্ত চেতনার বীজ বপন করেছেন, যা সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের জন্য এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে। ড. মোমেন বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মানুষ ও মনুষত্বের বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সাহিত্যসমূহ অসাম্প্রদায়িক চেতনা এবং মানবজাতির সহ-অবস্থানের প্রকৃষ্ট উদাহরণ।
আজ সারা বিশ্ব নারীর ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে। কিন্তু আজ থেকে প্রায় ৯৮ বছর আগে নজরুল নারীর উপর সামাজিক নির্যাতন ও বৈষম্য দূর করার জন্য অকূতোভয় আহবান জানিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা ও ইসলামের সারমর্ম মানুষের মাঝে তুলে ধরেছেন। নজরুল একাডেমি মত বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক ডিপলোমেসিতে ভূমিকা রাখবে বলে ড. মোমেন উল্লেখ করেন। অনুষ্ঠানে সৌদি আরবে বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ,বাহরাইনের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, উজবেকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সারোয়ার আলম, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, শিল্পী ফাহমিদা রহমান এবং নজরুল একাডেমি সৌদি আরবের সভাপতি ড. মো. নুরুন্নবী অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৃথিবীতে নিষ্ঠুরতার কারণ ঘৃণা ও সংঘাত ড. মোমেন

আপডেট সময় : ১২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০