ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

পারস্পরিক শ্রদ্ধার আর বিশ্বাসের ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারত সম্পর্ক : ড. জয়শংকর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ৬২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারতের সম্পর্ক। বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামো, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে দু’দেশের মধ্যে সোনালি অধ্যায় চলছে। সোমবার বিকেলে বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) হস্তান্তর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে একথা বলেন ভারতের বিদেশমন্ত্রী ড. জয়শংকর। অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারতের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারিতেও দ্বিপাক্ষিক সহযোগিতার গতি ঘাটতি হয়নি। এ কারণে সন্তোষ প্রকাশ করে ড. জয়শংকর চলমান ঐতিহাসিক মুজিববর্ষে এ জাতীয় আরও মাইলফলক অতিক্রমের প্রত্যাশা করেন।

ভারতের রেলপথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি এবং দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে রেল সহযোগিতার তাৎপর্যকে গুরুত্ব দেন। তিনি বলেন, সম্প্রতি স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় ভারত ও বাংলাদেশ কোভিড-১৯ মহামারির প্রভাব কমাতে রেল সহযোগিতা আরও বাড়িয়েছে। ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাহন হিসেবে রেল আন্তঃসীমান্ত পণ্য পরিবহনে সহায়তা করেছে। জুন মাসে দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল বহনে ১০৩টি পন্যবাহী ট্রেন ব্যবহৃত হয়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে পার্সেল এবং কনটেইনার ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের রেলপথ প্রতিমন্ত্রী শ্রী অঙ্গদি সুরেশ, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব, রেলওয়ে মহাপরিচালক, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ উভয় দেশের নিজ নিজ মন্ত্রকের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারস্পরিক শ্রদ্ধার আর বিশ্বাসের ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারত সম্পর্ক : ড. জয়শংকর

আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০