ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:  শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করা হয়েছে। মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার করার সুপারিশ এবং কওমি মাদরাসাগুলোকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ দেওয়া হয় বৈঠকে।

বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম কমিটিকে অবহিত করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতা ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪ যাচাই-বাছাই এবং দ্রুত চূড়ান্ত করে বিলটি পাশের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, এমপি মো. মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দিন মো. আবদুল মজিদ, আহমদ হোসেন, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪