ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নির্ধারিত ভেন্যুতে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বোর্ডের ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবি সূত্র জানায়, বিষয়টি শুধুমাত্র ক্রিকেটীয় প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা এবং সামগ্রিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই অবস্থান নেওয়া হয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠক করেন। সে সময় অধিকাংশ পরিচালক তাৎক্ষণিকভাবে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে সরকারের দৃষ্টিভঙ্গি ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর বোর্ড পুনরায় বিষয়টি বিবেচনায় নেয় এবং সিদ্ধান্তে পৌঁছায়। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। পরে বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, বিদ্যমান প্রেক্ষাপট ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যৌক্তিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম, পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক সংবেদনশীলতার ভিত্তিতে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান হবে। ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত ছিল। এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। বোর্ড সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের চেতনা অক্ষুণ্ন রেখে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬