ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

নারী পুলিশের সঙ্গে কারাবন্দির যৌন সম্পর্কের ভিডিও ভাইরাল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

নারী পুলিশের সঙ্গে কারাবন্দির যৌন সম্পর্কের ভিডিও ভাইরাল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাবন্দির সঙ্গে এক নারী পুলিশ কর্মকর্তার যৌনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অনলাইনে ওই ভিডিও ভাইরাল হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ নামের একটি জেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জানা গেছে, গত শুক্রবার সোশ্যালে ভাইরাল হয় লিন্ডা দে সৌসা অ্যাবরিউ (৩০) নামে ওই নারী পুলিশ কর্মকর্তার যৌনতার ভিডিও। এতে দেখা যায়, কারাগারের এক কয়েদির সঙ্গে পুলিশের পোশাকেই যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসায় বিব্রত প্রশাসন। লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের এক পুলিশ কর্মকর্তা বলেন, জেল কর্মকর্তাদের এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরইমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। স্ক্যান্ডেল প্রকাশ্যে আসার পর অভিযুক্ত চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলেও জানা গেছে।

এইচএমপি ওয়ান্ডওর্থ জেল নির্মাণ করা হয়েছিল ১৮৫১ সালে। সেই সময় অল্প কয়েদির জন্য এই জেল নির্মাণ করা হলেও বর্তমানে ১৬৩ শতাংশ বেশি কয়েদি রয়েছে এখানে। প্রায় দেড় হাজারের বেশি কয়েদি থাকায় সেখানে প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। তবে জেলে পুলিশ কর্মীর সংখ্যাও অনেক কম।

কারাবন্দিদের মধ্যে ব্যাপক সহিংসতা, পোকামাকড়ের উৎপাতের মতো সমস্যা রয়েছে। এক্ষেত্রে এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী পুলিশের সঙ্গে কারাবন্দির যৌন সম্পর্কের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪