ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত

নাইজেরিয়ায় লাসা জ্বরে তিন মাসে মৃতের সংখ্যা বেড়ে ১১৮

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার অন্তত পাঁচটি রাজ্যের ২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদুর জাতীয় তীক্ষ্ণদন্তী প্রাণীদের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস ১৯৬৯ সালে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে প্রথম শনাক্ত হয়েছিল।

নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে লাসা জ্বরে মৃতের সংখ্যা ১১৮ জনে পৌছেছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এনসিডিসি) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, ইদুর জাতীয় তীক্ষ্ণদন্তী প্রাণীদের মাল বা প্রসাবের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস ১৯৬৯ সালে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে প্রথম শনাক্ত হয়েছিল।

বছরের পর বছর ধরে এই ভাইরাস হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে। বিশেষ করে দেশটির গ্রামীণ এলাকাগুলোতে, যেখানে খাবার সংরক্ষণে স্বাস্থ্যকর ব্যবস্থার ঘাটতি রয়েছে।

রয়টার্স জানিয়েছে, কীভাবে এই রোগ প্রতিরোধ করতে হবে তা নিয়ে বছরের পর বছর প্রচারণা চালানোর পরও নাইজেরিয়ার দরিদ্র গ্রামীণ এলাকাগুলোতে পরিবেশগত স্বাস্থ্যবিধির তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি যা ইদুরদের মানুষের ঘরবাড়িতে প্রবেশ করে খাদ্য ও বাসনপত্রের মধ্যে চলাচল থেকে বিরত রাখতে পারে।

সোমবার এক বিবৃতিতে এনসিডিসির মহাপরিচালক জিদে ইদ্রিস জানিয়েছেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে লাসা জ্বরে আক্রান্ত মোট ৬৪৫ জন শনাক্ত হয় আর ১১৮ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার ১৮ দশমিক ৩ শতাংশ।

নাইজেরিয়া সম্প্রতি বছরের প্রতি তিন মাসে লাসা জ্বরে প্রায় ১০০ মৃত্যু নথিবদ্ধ করছে।

ইদ্রিস জানিয়েছেন, দেশটির ৩৩টি রাজ্যে লাসা জ্বরের প্রকোপ দেখা গেছে। সম্প্রতি এসব রাজ্যের পাঁচটিতে ২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, চিকিৎসা কেন্দ্রগুলো কর্মী সংকটে ভুগছে আর অনেক রোগী নিজে নিজে ডাক্তারি করাসহ অধিকাংশ ক্ষেত্রেই অকার্যকর বিভিন্ন অপ্রচলিত চর্চার মধ্য দিয়ে গিয়ে সঠিক চিকিৎসা নিতে দেরি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইজেরিয়ায় লাসা জ্বরে তিন মাসে মৃতের সংখ্যা বেড়ে ১১৮

আপডেট সময় : ০২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫