ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৩২

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৩২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার প্রত্যন্ত এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার নাইজেরিয়ার বোরগু এলাকায় মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলাকারীরা একাধিক গ্রামে তাণ্ডব চালায়। উত্তর নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এ অঞ্চলে আইএসআইএল-সম্পৃক্ত গোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র দল সক্রিয় রয়েছে। এদের মধ্যে কিছু দল মুক্তিপণের জন্য অপহরণের সঙ্গে জড়িত।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

এরপর হামলাকারীরা কনকোসো গ্রামে আক্রমণ চালায়। কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে  জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয় এবং সেখানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গ্রামের থানায়ও আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে বার্তা সংস্থা এএফপি-এর বরাতে একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মী দাবি করেছেন, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে। নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গ্রামের অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, হামলাকারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে। কনকোসোর পর তারা পিসা গ্রামেও হামলা চালায়, সেখানে পুলিশ স্টেশনে আগুন দিয়ে একজনকে হত্যা করা হয়। বর্তমানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৩২

আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬