ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ন’মাসে ট্রেনে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে :রেলপথ মন্ত্রী

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ৪০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

পাথর নিপেক্ষের স্থানগুলোর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলী, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, ফেনীর ফাজিলপুর-কালীদহ এবং নরসিংদী, জিনারদী ও ঘোড়াশাল এলাকা’

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ২৯ জন আহত হয়েছেন। পাশাপাশি রেলের ক্ষতি হয়েছে ব্যাপক। রবিবার রেল ভবনের সম্মেলন কক্ষে

আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলপথ মন্ত্রী বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় বিভিন্ন ট্রেনের ১০৩টি জানালা ভেঙ্গেছে।

আহত হয়েছেন ২৯ জন। যে জায়গাগুলো থেকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছিলো সেই স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, ফেনীর

ফাজিলপুর-কালীদহ এবং নরসিংদী, জিনারদী ও ঘোড়াশাল এলাকা। পাশাপাশি পশ্চিমাঞ্চলের ১০টি জেলার ১৫টি এলাকার মধ্যে রয়েছে, চুয়াডাঙ্গা আউটার, নাটোরের আব্দুলপুর রেলওয়ে

স্টেশন, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন, পাবনার মুলাডুলি রেলওয়ে স্টেশন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কিসমত-রুহিয়া,

পাবনার ভাঙ্গুরা রেলওয়ে স্টেশন, বগুড়ার ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন, গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন, জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে

স্টেশন, সলপ রেলওয়ে স্টেশন, জামতৈল রেলওয়ে স্টেশন, পাবনার বড়ালব্রিজ রেলওয়ে স্টেশন এবং খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন এলাকা।

এসময় রেলমন্ত্রী বলেন, ১৮৫৩ সালের ১৬ এপ্রিল এই উপমহাদেশে যাত্রীবাহী ট্রেন চালুর পর থেকে কোনো না কোনো জায়গায় দুষ্কৃতিকারীরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে আসছে।

বাংলাদেশেও এর ব্যতিক্রম না। স্বাধীনতা পরবর্তী সময়ে ট্রেনে পাথর নিক্ষেপের বেশ কিছু ঘটনা ঘটেছে। বর্তমানে এটি একটি সমস্যায় পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের হার বেড়েছে এবং ট্রেনের গার্ড, কর্মচারী ও যাত্রীরা আহত হয়েছেন। চোখ হারিয়েছেন এবং মারা যাবার ঘটনাও ঘটেছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ন’মাসে ট্রেনে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে :রেলপথ মন্ত্রী

আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১