ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

নদীতে ঘুরতে গিয়ে শক্তিশালী ঢেউয়ে তলিয়ে গেল ৪ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

নদীতে ঘুরতে গিয়ে শক্তিশালী ঢেউয়ে তলিয়ে গেল ৪ শিক্ষার্থী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার ভোলকভ নদীতে ঘুরতে গিয়েছিলেন ভারতীয় চার শিক্ষার্থী। নদীর পাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য নিজের বাবাকে ভিডিও কলও দিয়েছিলেন এক শিক্ষার্থী। আর ঠিক তখনই শক্তিশালী ঢেউয়ে নদীতে তলিয়ে যান সবাই।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হর্ষ অনন্তরাও দেশাল, জিসান আশফাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক মোহাম্মদ ইয়াকুব রাশিয়ায় নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তারা সবাই যুরোস্লাভ-দ্য-ওয়াইজ-নোভগোরোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারাসহ আরো এক বন্ধু ভোলকোভ নদীতে ঘুরতে গিয়েছিলেন। তারা সবাই নদীর পানিতে নেমেছিলেন। তখনই শক্তিশালী ঢেউয়ে ভেসে যান।

নিহত চারজনের মধ্যে জিসান এবং জিয়া সম্পর্কে ভাই ছিলেন। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্রের জালগাঁও বিভাগে।

জিসান নদীর পাড়ে গিয়ে পরিবারের কাছে ফোন দেন বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভোলকোভ নদীতে গিয়ে জিসান তার পরিবারের কাছে ভিডিও কল দেয়। শক্তিশালী ঢেউ আঘাত হানার পর তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বারবার অনুরোধ করছিল নদীর পানি থেকে যেন তারা সরে আসে।’

তবে রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যারা নদীতে ঘুরতে গিয়েছিল তাদের এক মেয়ে বন্ধু প্রথমে ভেসে নদীতে চলে যায়। তখন তাকে বাঁচাতে যায় চারজন। যার মধ্যে তিনজনও পরবর্তীতে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নদীতে ঘুরতে গিয়ে শক্তিশালী ঢেউয়ে তলিয়ে গেল ৪ শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪