ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান: প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে রয়েছে। আজকে বাংলাদেশের যত অর্জন, সেগুলো আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। আওয়ামী লীগই গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন।রোববার রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত। যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ ছেড়ে গেছেন, তারা আজ হারিয়ে গেছেন। সেসব নেতা ভুলে গিয়েছিলেন যে, আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই তারা আলোকিত হয়েছি‌লেন।

তিনি আরো বলেন, মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাজয় মানে না। নেতাকর্মীদের সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত থাকলে কেউ আওয়ামী লীগকে দমাতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪