ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিক্ষিপ্ত বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের প্রেক্ষাপটে সরকারের পদক্ষেপ

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে সরকার। গত তিন দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি, যানবাহনে অগ্নিসংযোগ এবং সহিংস পরিস্থিতি বিরাজ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি।

সরকারি সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে অংশ নিচ্ছেন। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যোগাযোগ ব্যবস্থা ও জনবহুল এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

চব্বিশের আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসার পর আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। দলটি ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক দেয়। যদিও আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ছে। ঢাকায় ও চট্টগ্রামে একাধিক স্থানে বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীজুড়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫