ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ড্রোন উড়িয়ে মশার প্রজননস্থল শনাক্তের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

ড্রোন উড়িয়ে মশার প্রজননস্থল শনাক্তের উদ্যোগ ডিএনসিসি’র ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কজনক হারে বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল খুঁজতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর ঢাকা দক্ষিণ সিটি চালাচ্ছে ‘চিরুনি অভিযান’। ডিএনসিসি জানায়, গত বছর তারা পরীক্ষামূলকভাবে ড্রোন উড়িয়ে ভালো ফল পাওয়ায় এবার পুরো সিটিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার থেকে ড্রোন উড়িয়ে বাড়ির ছাদ বাগানে জল জমে গিয়ে এডিশ মশার লার্ভা রয়েছে কিনা তা শনাক্তে মাঠে নামবে ডিএনসিসি। বুধবার ঢাকার মোহাম্মদপুরে এই উদ্যোগের সূচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ কথা বলেন।

গত বছর উত্তর সিটির ৩ লাখ ৬৫ হাজার বাড়ির ছবি সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ২৮০০ বাড়িতে ছাদবাগান পাওয়া যায়। তার মধ্যে প্রায় আড়াইশ বাড়িতে পাওয়া গেছে মশার লার্ভা। ড্রোন দিয়ে লার্ভা চিহ্নিত করা সম্ভব না। তবে সেখানে ছাদ বাগান ও বাগানে জমে থাকা জল চিহ্নিত করা যাবে।

সেলিম রেজা বলেন, নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুই কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম এসব ড্রোন দিয়ে ছাদ বাগান রয়েছে এমন উঁচু ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে। ছবিতে যেসব বাড়ির ছাদবাগানে জমে থাকা জলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সেখানে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে লার্ভা শনাক্ত করছেন এবং নিধন করছেন।

আগামী ১৫ দিনের মধ্যে সিটি করপোরেশনের পুরো এলাকায় এই ড্রোন সার্ভে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ডিএনসিসি। পাশাপাশি রবিবার থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে মশক নিধনের ‘ক্যাশ প্রোগ্রাম’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড্রোন উড়িয়ে মশার প্রজননস্থল শনাক্তের উদ্যোগ

আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩