ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ডলারের দিন রাজত্ব শেষ হয়ে আসছে : জিম রজার্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

জিম রজার্স : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিখ্যাত আমেরিকান বিনিয়োগকারী জিম রজাস বলেছেন, ওয়াশিংটনের নিরপেক্ষতার অভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বের শীর্ষ মুদ্রা হিসেবে একচেটিয়া রাজত্ব হারাতে যাচ্ছে মার্কিন ডলার।

বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানান বিখ্যাত আমেরিকান বিনিয়োগকারী জিম রজার্স।

জিম মতে, যুক্তরাষ্ট্রের অনেক বন্ধুও সরে দাঁড়াচ্ছে। তারা ডলারের বিকল্প কোনো মুদ্রা খুঁজছে, যেটি সত্যিকার অর্থেই প্রতিযোগিতায় নামতে পারে।

রজার্সের মতামত, আন্তর্জাতিক মুদ্রার একেবারেই নিরপেক্ষ স্ট্যাটাস থাকা প্রয়োজন। সেখানে হোয়াইট হাউসের মধ্যে এই নিরপেক্ষতার অভাব রয়েছে।

তিনি বলেন, অনেক মানুষই এখন ভাবতে শুরু করেছে যে, তারা আসলেই আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবহার করতে চায় কি না। কারণ এটি সমস্যা সৃষ্টি করতে পারে।

আমেরিকান এই বিনিয়োগকারী বলেন, শিগগিরই মার্কিন ডলারের দিন শেষ হতে চলেছে। কোনো মুদ্রাই ১৫০ বছরের বেশি সময় ধরে শীর্ষে ছিল না। কেউই কখনও শীর্ষে থাকে না। এটা সবসময়ই চলতে থাকবে।

ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক লড়াই শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় দেশগুলো। জব্দ করা হয় পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের শত শত বিলিয়ন ডলারের সম্পদ।

এ সময়ই মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ অনুধাবন করতে শুরু করে বিশ্বের অনেক দেশ। রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে মতের মিল না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করবে ওয়াশিংটন। এমনটাই উপলদ্ধি এখন অনেক দেশের।

রজার্স জানান, ডলারের বিকল্প খোঁজা দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চীনের ইউয়ান ডলারের জায়গা নিতে পারে বলে বিশ্বাস করেন এই বিনিয়োগকারী। রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করেছে।

দুই দেশের বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁই ছুঁই করছে। এই বাণিজ্যের বেশিরভাগই হচ্ছে এখন চীনা মুদ্রায়। এছাড়া অন্য অনেক দেশের লেনদেনেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইউয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডলারের দিন রাজত্ব শেষ হয়ে আসছে : জিম রজার্স

আপডেট সময় : ০৮:৪৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩