ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থ, এবং তা ‘পাই পাই করে’ নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থই সরকারের পররাষ্ট্র কর্মকাণ্ডের ‘রেডলাইন’।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বালানন্দ শর্মা-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দায়িত্ব গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের চেয়ে বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটেই বিবেচিত হওয়া উচিত।

নির্বাচন নিয়ে উত্থাপিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কারও সংশয় থাকলে আইনানুগ পদ্ধতিতে তা যাচাই করা যেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে কোনো প্রক্রিয়ায় সরকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬