ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে

চীনে ২১ লাখ উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের উইঘুর মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। সংগঠনটি বলছে, চীন সরকার দীর্ঘদিন যাবত প্রায় ২১ লাখ উইঘুর মুসলিমদের বিভিন্ন ডিটেশনক্যাম্পে আটকে রেখে সরকারের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে নির্যাতন, যৌন নীপিড়ন, হত্যাসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড চালাচ্ছে।

চীন সরকার সেখানে কোন সংবাদমাধ্যম এবং রাষ্ট্রপুঞ্জের সদস্যদের পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে না। উইঘুর মুসলিমদের রক্ষায় বিশ্ব উম্মাহকে জাগ্রত হবার আহ্বান জানানো হয়।

বুধবার ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আলোচনা সভা থেকে এই দাবি তোলা হয়। এর আগে ডিআরইউ চত্বরে মানববন্ধ অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভা থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয় চীনের ওপর অবরোধ আরোপ করেছে। মধ্যপ্রাচ্যসহ মুসলিম নেতৃস্থানীয় দেশগুলোকেও চীনের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়।

এসময় উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ২০২২ সালে বেইজিং অলিম্পিক বয়কটেরও ডাক দেন।

চাপের মুখে হয়তো উইঘুর মুসলিমদের ওপরে চলমান হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে চীন বিরত থাকবে। এসময় চীনের সঙ্গে ব্যবসাবাণিজ্য সীমিত করার কথাও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, চীন সরকার সংবাদকর্মী, রাষ্ট্রপুঞ্জের কর্মকর্তাসহ সংবাদ সংগ্রহের জন্য কাউকে উইঘুরে প্রবেশ করতে দিচ্ছে না। তার পরও বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম নানা উপায় অবলম্বন করে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের সংবাদ পরিবেশন করেছে। যা দেখে বিবেকমান মানুষ হতভম্ব। চীনের এমনি কর্মকান্ডের জন্য আলোচনা সভা থেকে তীব্র নিন্দা জানানো হয়।

উইঘুর মুসলিমদের সাংস্কৃতিক অনুষ্ঠান ডোপা দিবস উপলক্ষে চীন সরকার মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সম্মিলিত ইসলামী ঐক্যজোট মহাসচিব এডভোকেট খায়রুল ইসলাম।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা মো. হোসাইন আকন, নেজামে ইসলামী পার্টির মাওলানা হারিযুল হক ও মুসলিম মুভমেন্ট বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনে ২১ লাখ উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি

আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১