ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

চট্টগ্রামে লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন  উল্টে  নিরাপত্তা কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন  উল্টে  নিরাপত্তা কর্মী নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় একটি ট্রাক লরির ধাক্কায় কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের নিরাপত্তাকর্মী শামসুল হাই (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ট্রেনটি ঢাকা আইসিডির উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় ২০ মিনিট পর সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক লরি হঠাৎ রেললাইনে উঠে পড়ে ট্রেনের ইঞ্জিনে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ইঞ্জিনটি উল্টে যায় এবং ট্রেনের একটি কনটেইনার বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর রেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে । পরে উদ্ধার  শেষে ট্রেনের রেকটি সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে আনা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সাগরিকা রেলগেট খোলা ছিল। সেই সুযোগে বেপরোয়া গতির ট্রাকটি রেললাইনে উঠে পড়ে এবং সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহিদুল ইসলাম) বলেন, এটি মূলত মালবাহী ট্রেন চলাচলের লাইন। সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও  যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে গেটম্যানের দায়িত্বে অবহেলা এবং ট্রাকচালকের বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন  উল্টে  নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় : ০৩:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫