ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করেছে সরকার : প্রধানমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

গণভোটের মাধ্যমে হলেও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। জামায়াতে ইসলামীর দাবি, গণভোটের মাধ্যমে হলেও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কিন্তু পরিকল্পিত ডিজাইনে ভোটাধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে।

দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে এই নেতা বলেন, একটি দল পিআর সম্পর্কে জেনেও না জানার ভান করছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

বুধবার ঢাকা মহানগর জামায়াত (উত্তর ও দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তাহের বলেন, এদেশের মানুষ গত ৫৪ বছর কোনো নির্বাচন দেখে নাই। এবার মানুষ আশা করে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না।

তিনি বলেন, আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। প্রধান উপদেষ্টাও বলেছেন। মাসের পর মাস, সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেইন স্টর্মিং হয়েছে। সবকিছুতে ঐকমত্য হওয়ার পর তারা বলছেন? এটার কোনো আইনি ভিত্তি নাই। আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কী হয়েছে?

জামায়াতের নায়েবে আমির বলেন, ঈমানের তিন স্তর। ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান ও কার্যকরকরণ! সরকার মুখেই মানছে, বাকি দুটিতে মানে নাই। তাহলে কি ঈমান আনছে? সংস্কার হইছে? হয় নাই। অথচ সংস্কার জরুরি এটা তো সরকারই বলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভোটের মাধ্যমে হলেও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে

আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫