ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

গণঅভ্যুত্থানে স্বজন হারানোদের কথা শুনলেন ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গণঅভ্যুত্থানে স্বজন হারানোদের কথা শুনলেন ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সাক্ষাতে হত্যাকাণ্ডের বিচার, অধিদপ্তর গঠন, হতাহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতির পাশাপাশি আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন নিয়েও আলোচনা হয়।

এ সময় শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই-অগাস্টের গণআন্দোলনে স্বজন হারানো কয়েকটি পরিবারের সদস্যরা।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তাতে আরও বলা হয়, সাক্ষাতে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

ডাকটিকিট অবমুক্ত

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং বিশেষ সিলমোহর প্রকাশ করেছে ডাক বিভাগ।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকেট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকটিকেটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চিত্রায়িত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণঅভ্যুত্থানে স্বজন হারানোদের কথা শুনলেন ড. ইউনূস

আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫