ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

কোরিয়া বাংলাদেশের বিনিয়োগ অংশীদার হয়ে ওঠেছে: প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরিয়া বাংলাদেশের অসাধারণ বিনিয়োগ অংশীদার হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ুন হি-সাং সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ. বি. এম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের ব্রিফ করেন।

উন্নয়ন সহায়তার জন্য কোরিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৫ বছরে বাংলাদেশে কোরিয়ান সহায়তা ৩০০-৪০০ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে রেল ও সড়ক সেতু নির্মাণের অর্থায়ন চুক্তিতে সই করায় কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ইয়ুন হি-সাং কে ধন্যবাদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, নিশ্চিতভাবে সেতুটি চট্টগ্রাম শহরের যানজট সমস্যার সমাধান করবে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য মাতারবাড়ি (সোনাদিয়া) গভীর সমুদ্রবন্দরের সঙ্গে একটি প্রশস্ত করিডোর তৈরি করবে।
এছাড়া বাংলাদেশে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্যও তাদের ধন্যবাদ দেন শেখ হাসিনা।

এসময় কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশে কোরিয়ান বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরিয়া বাংলাদেশের বিনিয়োগ অংশীদার হয়ে ওঠেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪