ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

কাশ্মীর ইউনিটির দাবি পাকিস্তান গণহত্যাকারী দেশ, বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীর ইউনিটি ফাউন্ডেশন (জেকেইউএফ) বলেছে, পাকিস্তান হলো একটি গণহত্যাকারী দেশ। ভারত, বাংলাদেশ, বেলুচিস্তান ও আফগানিস্তানে গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে তার বিচার হতে হবে। হলোকাস্ট (দ্বিতীয় মহাযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদি ও আর্মেনীয়কে হত্যা) স্মরণে জেকেইউএফ আয়োজিত আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনারে পাকিস্তানের বিচারের দাবি জানিয়ে কাশ্মীর ইউনিটির পক্ষ থেকে বলা হয়, দেশে দেশে গণহত্যা রুখে দেওয়ার উদ্দেশ্যে ‘ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর প্রিভেনশন অব জেনোসাইডস’ নামে একটি সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানায়, দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হওয়া এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন ব্রিটেনের বব ব্ল্যাকম্যান এমপি, ফরাসি সাংবাদিক-লেখক ফ্রাঁসোয়া গটিয়ার, বাংলাদেশের নুজহাত চৌধুরী, বেলুচিস্তানের লেখক সন্ধ্যা জৈন।

সভাপতিত্ব করেন জেকেইউএফের সভাপতি অজত জামওয়াল। সেমিনারে আলোচকরা বলেন, গণহত্যায় পারদর্শী দেশ পাকিস্তান হচ্ছে ‘সন্ত্রাসবাদের জননী’। বিশ্বের নানা স্থানে সন্ত্রাসী কর্মকান্ডে তার একটা ভূমিকা থাকে। বব ব্ল্যাকম্যান বলেন, যারা ন্যায়পরায়ণ তাদের উচিত গণহত্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে একাত্ম হয়ে গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করা। সেমিনারের বক্তারা বলেন, গণহত্যার বিরুদ্ধে ভারতের আইন প্রবর্তন আবশ্যক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীর ইউনিটির দাবি পাকিস্তান গণহত্যাকারী দেশ, বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে

আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১