ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

করোনা মধ্যেও গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ৩৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

করোনা মহামারি মধ্যেও গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ২০২০ সালের আগস্ট মাসে ২৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো। সেখানে চলতি বছরের আগস্ট মাসে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলার বা ২৮ হাজার ৭৫৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে।

অবশ্য আগস্ট মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় কমেছে। এ সময়ে ৬৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৩১ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য,

প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরিটাওয়েল, হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তথ্যানুযায়ী, জুলাই-আগস্ট সময়ে ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৭ শতাংশ

কম। অর্থবছরের প্রথম এ দুই মাসে নিটওয়্যার রপ্তানিতে ৪ দশমিক ৬৩ শতাংশের মতো রপ্তানি প্রবৃদ্ধি হয়। এ দুই মাসে প্রায় ৩২৬ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে

ওভেন পোশাক আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এ সময়ে ২৩৮ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে।

একক মাস হিসেবে শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো। এ মাসে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয় ২৪৬ কোটি ডলারের পোশাক।

উল্লেখ্য, চলতি অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বিদায়ি ২০২০-২১ অর্থবছর রপ্তানি হয় ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

করোনা মধ্যেও গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি

আপডেট সময় : ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১