কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা
- আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী—
-
২২ ক্যারেট: ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে দাম হয়েছে ২,৬৮,২১৪ টাকা
-
২১ ক্যারেট: ভরিতে ৩,১৪৯ টাকা বাড়িয়ে দাম হয়েছে ২,৫৬,০২৫ টাকা
-
১৮ ক্যারেট: ভরিতে ২,৬৮৩ টাকা বাড়িয়ে দাম হয়েছে ২,১৯,৪৫৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে দাম হয়েছে ১,৭৯,১৫৯ টাকা
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে সোমবার সকাল ১০টা থেকে সোনার দাম একই পরিমাণ কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামেই সোনা বিক্রি হয়েছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী—
-
২২ ক্যারেট রুপা: ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৬,৫৩২ টাকা
-
২১ ক্যারেট রুপা: ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৬,২৪০ টাকা
-
১৮ ক্যারেট রুপা: ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৫,৩৬৫ টাকা
-
সনাতন পদ্ধতির রুপা: ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ৪,০২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


















