ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

কক্সবাজার থেকে ২ জলদস্যু গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনায় আরও আলিম নূর ওরফে আলমগীর ও মো. তারেক নামের দুই জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় ৬ জলদস্যু গ্রেফতার হল।

বুধবার সকালে কক্সবাজারের মহেশখালী থেকে তাদের গ্রেফতার করে পটুয়াখালীর রাঙ্গাবালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য নমুনা জব্দ করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৭ ফেব্রুয়ারি রাতে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে আক্রমণ চালায় জলদস্যুরা। এসময় জীবন রক্ষায় ১৮ জেলের ৯ জনই সাগরে ঝাঁপ দেন। অপর ৯ জেলের একজন গুলিবিদ্ধ ও ৮ জনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ট্রলার মালিক মো. মিরাজ রাঙ্গাবালী থানায় মামলা করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িত জলদস্যুদের শনাক্তে তৎপরতা শুরু হয় এবং মঙ্গলবার কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জলদস্যুরা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং অন্য আসামিদের নাম ও পরিচয় তুলে ধরে। এর আগে চার জলদস্যুকে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার থেকে ২ জলদস্যু গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩