ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

এবার অলিম্পিকে তিনি খেলবেন নিউজিল্যান্ডের নারী দলে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৩ সালের আগ পর্যন্ত নিউজিল্যান্ডের ভারত্তোলক লরেল হাবার্ড পুরুষ হিসেবে খেলেছেন। এবার তিনি টোকিও অলিম্পিকে নারী ভারত্তোলক বিভাগে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন। অলিম্পিকের ইতিহাসে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট।

টোকিও অলিম্পিকে নারীদের ৮৭ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন লরেল। এক বিবৃতিতে নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালেই অলিম্পিক কমিটির নতুন গাইডলাইন অনুযায়ী নারী হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেন লরেল। তিনি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছরের লরেল। তিনি জানান, নিউজিল্যান্ডের মানুষ আমার প্রতি যে উদারতা ও সমর্থন দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।

এবার টোকিও অলিম্পিকে আরেকজন ট্রান্সজেন্ডারও আছেন। তিনি হলেন যুক্তরাষ্ট্রের চেলনিয়া ওলফ। তবে তিনি দলের সঙ্গে আছেন বিকল্প খেলোয়াড় হিসেবে। তাই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কী না তার নিশ্চয়তা নেই।  সূত্র : এবিসি অস্ট্রেলিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার অলিম্পিকে তিনি খেলবেন নিউজিল্যান্ডের নারী দলে

আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১