ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উড়োজাহাজটির দুই পাইলটসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, বোম্বার্ডিয়ার লিয়ারজেট–৪৫ মডেলের  বিজনেস জেটটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছাকাছি একটি মাঠে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে রয়েছে। সেখানে ভয়াবহ অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় একটি অংশ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং কাঠামো ভেঙে চুরমার হয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে কী কারণে হঠাৎ করে জরুরি অবতরণে বাধ্য হতে হয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, অজিত পাওয়ার বারামতীতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬