ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়।

আগেভাগেই টিকিট নিশ্চিত করতে ভোর থেকে যাত্রীদের ভিড় দেখা যায়। শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য আলাদা লাইন রাখা হয়েছে। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন অনেক যাত্রী। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর টিকিট বিক্রি বন্ধের তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন ঘরমুখো মানুষ।

এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট ছাড়া হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, দুই অঞ্চলের জন্য ১৩ মার্চের মোট ২৭ হাজার টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৩ হাজার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় সার্ভারে প্রায় ২১ লাখ হিট পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।

রেলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত এবং যাত্রা শুরু হবে ১৩ মার্চ থেকে। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড়

আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬