ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

অন্যান্য দেশের মতো ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন না, তাকে মনোনীত করা হয়। ১৯৮৯ সালে এই পদ সৃষ্টি করা হয়। তাকে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা দেওয়া হয়েছে।

ইরানে বেশ কয়েকজন ভাইস-প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন। বেশিরভাগ মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের মোখবারকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়।

২০২১ সালের আগস্ট মাসে মোখবারকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন রাইসি। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যে এই নিয়োগ দিয়েছিলেন তিনি। সংবিধান সংশোধনের পর সপ্তম ব্যক্তি হিসেবে মোখবার এই দায়িত্ব পেয়েছেন।

এই পদে নিয়োগ পাওয়ার পূর্বে মোখবার ১৪ বছর ইরানের প্রভাবশালী একটি শিল্পগোষ্ঠী সেতাড-এর প্রধান ছিলেন। এটি মূলত দাতব্য কাজে মনোযোগী। সংস্থাটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্সের অনুসন্ধান অনুসারে, সেতাড-এর কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে।

মোখবারের অধীনে সেতাড ইরানের দেশীয় করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে। কিন্তু টিকাটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের

আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪