ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জঙ্গি সংগঠন আইএসের প্রধান অর্থ জোগানদাতা গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইএসের কথিত প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরি: ছবি: ইরাকি গোয়েন্দা বাহিনীর মিডিয়া সেলের সৌজন্যে

ইরাকের গোয়েন্দা বাহিনী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কথিত প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা

আল-খাদেমি এ ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র জাবুরির সন্ধান চালাচ্ছিল। জাবুরিকে আইএসের প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির অন্যতম সহকারী বলে মনে করা হয়ে থাকে।

গ্রেপ্তার সামি জসিম আল-জাবুরিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ২০১৫ সালে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী খাদেমি দাবি করেছেন সীমান্ত এলাকা থেকে ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে গ্রেপ্তার করে। সেখান কোন

এলাকা থেকে জাবুরিকে গ্রেপ্তার করা হয়েছেম সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি খাদেমি। তবে তিনি এ কথা বলেছেন যে জাবুরিকে জটিল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকি গোয়েন্দাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, জাবুরির সঙ্গে আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সায়িদ আবদুল রহমান আল-মওলার সুসম্পর্ক রয়েছে। ২০১৯ সালে

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযান পরিচালনাকালে আইএসের তৎকালীন প্রধান বাগদাদি আত্মঘাতী হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হন আমির মোহাম্মদ।

মার্কিন তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, ২০১৪ সালে ইরাকের মসুলে আইএসের উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন জাবুরি। এ ছাড়া তিনি সংগঠনটির অর্থমন্ত্রী সমপর্যায়ের নেতা ছিলেন।

তেল, গ্যাস, প্রাচীন শৈল্পিক নিদর্শন ও খনিজ সম্পদের অবৈধ বাণিজ্যের মাধ্যমে আইএসের রাজস্ব দেখভাল করতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জঙ্গি সংগঠন আইএসের প্রধান অর্থ জোগানদাতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১