ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ৪৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

`বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালে নৌ-কমান্ডোরা চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে একযোগে অ্যাটাক করা হয়েছিলো। যার নাম দেওয়া হয় ‘অপারেশন জ্যাকপট’। ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ নৌকমান্ডো অভিযানের ঘটনাবলী নিয়ে ‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে’

বইটি লিখেছেন ভারতের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম এন আর সামন্ত এবং ইন্ডিয়া টুডের নির্বাহী সম্পাদক সন্দীপ উন্নিথান। ভারতীয় হাইকমিশনের তরফে পাঠানো সংবাদবার্তায় এতথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ

ক ম মোজাম্মেল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বীরত্বপূর্ণ অভিযানে অংশ নেয়া ভারতীয় ও বাংলাদেশী প্রবীণ সেনারা এবং সহ-লেখক সন্দীপ উন্নিথান। সংবাদ বার্তায় আরও বলা হয়, নৌ-কমান্ডো অপারেশনটির পরিকল্পনা করেছিলেন তৎকালীন ভারতীয় নৌবাহিনীর প্রধান

অ্যাডমিরাল এসএম নন্দা ও ক্যাপ্টেন (পরবর্তীতে ভাইস অ্যাডমিরাল) মিহির কে. রায়। এই অভিযানকে বাস্তবে রূপদান করেছিলেন ক্যাপ্টেন এমএনআর সামন্ত। এই অভিযানের জন্য চারশ পঞ্চাশ জনেরও বেশি নৌ-কমান্ডোকে ভারতে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তাদের কাজ ছিল কমান্ডো অভিযান চালিয়ে নৌযান, জেটি এবং সামুদ্রিক অবকাঠামো ধ্বংস করে পাকিস্তানি সামরিক বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া।

নেভাল কমান্ডো অপারেশন এক্স বা এনসিও (এক্স) ছিল ‘অপারেশন জ্যাকপট’-এর অংশ, যার অধীনে মুক্তিবাহিনীর গোপন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা হয়। প্রকৃতপক্ষে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান। ৪৮ বছর ধরে অপ্রকাশিত থাকা এই গল্পটি প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে। ক্যাপ্টেন এমএনআর সামন্তের ব্যক্তিগত নোট এবং অপারেশনে অংশগ্রহণকারী ভারতীয় নৌসেনাদের এবং মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সংকলিত হয়েছে।

সংবাদ বার্তায় বলা হয়, সেসময় চারশ পঞ্চাশ জনেরও বেশি নৌ-কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করানো হয়েছিল যাতে নৌযান, জেটি এবং সামুদ্রিক অবকাঠামো ধ্বংস করে পাকিস্তানি সামরিক ও খাদ্য সরবরাহ লাইনগুলিকে ব্যাহত করে দেয়া যায়। যাতে পাকিস্তানি বাহিনী নিজেদের জন্য পুনরায় রসদ যোগান দিতে না পারে। শেষ পর্যন্ত ১৩ দিনের মধ্যেই তাদের দ্রুত আত্মসমর্পণ করতে হয়। কমান্ডো অপারেশনের পাশাপাশি,

বইটিতে গানবোট পদ্মা এবং পলাশ দ্বারা মংলা বন্দরে অভিযানের কথাও উল্লেখ রয়েছে। ভারতীয় নৌবাহিনীর দেয়া গানবোট দু’টিতে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই নাবিক ছিলেন।

নেভাল কমান্ডো অপারেশন এক্স বা এনসিও(এক্স) ছিল ‘অপারেশন জ্যাকপট’-এর অংশ, যার অধীনে মুক্তিবাহিনীর গোপন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা হয়। সামগ্রিকভাবে, ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কমান্ডোরা এক লাখ টন শত্রু নৌযান ডুবিয়ে সক্ষম হয়ং। একারণে পূর্ব পাকিস্তানের বন্দরগুলি সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে যায়।

প্রকৃতপক্ষে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান। ৪৮ বছর ধরে অপ্রকাশিত থাকা এই গল্পটি প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে। ক্যাপ্টেন এম এন আর সামন্তের ব্যক্তিগত নোট এবং অপারেশনে অংশগ্রহণকারী ভারতীয় নৌসেনাদের এবং

মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সংকলিত হয়েছে। প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সন্দীপ উন্নিথান একটি পাঠযোগ্য, উত্তেজনাপূর্ণ গতিময় ভাষায় বইটি সহ-লিখন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১