ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্যদের মধ্যে পারস্পরিক সফর অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যৌথ চেতনা, ত্যাগ ও ঐতিহাসিক বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এ উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আটজন সাবেক সেনাসদস্য এবং দুইজন কর্মরত কর্মকর্তা বাংলাদেশে এসে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

একই সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আটজন বীর মুক্তিযোদ্ধা ও দুইজন কর্মরত কর্মকর্তার একটি প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছে ভারতের বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেন।

সফরকালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্যদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর
বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর

এসব কর্মকর্তা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান, কৌশলগত সহায়তা ও যৌথ সামরিক অভিযানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

একইভাবে ভারতীয় প্রতিনিধিদলও ঢাকায় বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পারস্পরিক সফর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার বন্ধন জোরদার এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ অবদান স্বাধীনতার ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর

আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫