ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার এই পোস্টে বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকার কোনো উল্লেখ দেখা যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন। পোস্টে তিনি সে সময়ের ভারতীয় সেনাদের সাহস আত্মত্যাগের কথা স্মরণ করেন, তবে পুরো বার্তায় বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।

পোস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।

তিনি আরও লেখেন, এই দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।

বিজয় দিবস উপলক্ষে দেওয়া মোদির এই বক্তব্যে মূলত ভারতীয় সেনাদের ভূমিকা ত্যাগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের নাম অনুপস্থিত থাকায় বিষয়টি লক্ষ্য করেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম

আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫