ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

World Ijtema : তুরাগের তীরে  বিশ্বমানবতার মহামিলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

জুমাবারে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

তুরাগ নদের তীরে কয়েক কিলোমিটার জায়গাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের অবস্থান। কয়েক হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে একে অপরকে সহায়তা করছেন। এযেন তুরাগ তীর বিশ্ব মানবতার মিলনমেলা।  বিশ্ব ভ্রাতৃত্ববোধের শক্তিতে বলিয়ান প্রতিটি মুসল্লি। ভেদাভেদ ভুলে গিয়ে লাখো মানুষের এককাতারে নামাজ আদায় থেকে শুরু করে রান্না-খাওয়া, গোসল সকল ক্ষেত্রে একে অপরের পরিপূরক। মানবতার বার্তা প্রচারে বিশ্ব ইজতেমার মাঠ এক দৃষ্টান্ত। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকা শুরু হয়।

এদিন জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক মানুষ ইজতেমা অভিমুখে পায়ে হেটে রওনা দেন। অনেকের পথ থেমে যায় উত্তরায়। রাজপথে মানব ঢল। এদিন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে লাখো মুসল্লির কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি মুখর হয়ে ওঠে। মুসল্লিদের অনেকেই আবেগ আপ্লুত। জানালেন ৩ বছর পর ইজতেমা হচ্ছে। এটা যে কত বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। মাঠের জায়গা না পেয়ে সড়কেই নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। নামাজের সময় ইজতেমা মাঠ ঘিরে ঢাকা, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি। জায়গার অভাবে মুসল্লিরা ওঠে পড়েন বিভিন্ন বাড়ির ছাদে। সেখানেই জুমার নামাজ আদায় করেন। আবার বহু মানুষ সড়কেই নামাজে অংশ নেন। সকল স্থানে মানুষে মানুষে সৌহার্দ্য। বেলা দেড়টার পরিবর্তে পৌনে দুইটায় নামাজ শুরু হয়। জায়গার অভাবে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাগজ, জায়নামাজ, চট, পাটি বিছিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

World Ijtema : তুরাগের তীরে  বিশ্বমানবতার মহামিলন

আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩