ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Vijaya Dasami: আবির রাঙা উৎসবে দেবীর বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছিল ১ অক্টোবর, ষষ্ঠী তিথিতে বেলতলায় আনন্দময়ীর নিদ্রাভঙ্গের বন্দনায়। দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হলো উৎসব।

সকালে দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন। পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। দেওয়া হয় পুষ্পাঞ্জলি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় ণিলেন দেবী দুর্গা। চোখে অশ্রু নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেন প্রতিমা। এর মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের শারোদীয় উৎসবের মিলন মেলা।

বুধবার বিদায় বেলায় বিহিত পূজা, আরাধনা আর সধবা নারীর সিঁদুর খেলার আচারে মুখরিত হয় দেশের বিভিন্ন মণ্ডপ। সিঁদুরের রঙে একে অপরের গাল, কপাল রাঙিয়ে ভালোবাসা আর মেলবন্ধন গড়ে তোলেন নারীরা। করোনা মহামারির কারণে গত দুই বছর নানা বিধিনিষেধে আবদ্ধ ছিল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সব কিছুই সারতে হয়েছে সংক্ষিপ্ত আয়োজনে। বেশিরভাগ মন্দিরেই হয়নি সিঁদুর খেলা ও বিসর্জনের শোভাযাত্রা। করোনা কমে যাওয়ায় এবার রঙিন আয়োজনে মেতে উঠেন হিন্দু ধর্মাবলম্বীরা।

ভাঙ্গলো ঘোষবাড়ির মিলন মেলা

হাওড়ার সালকিয়ায় ঘোষবাড়ি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ থেকে অপরাহ্নে বের করা বিসর্জন শোভাযাত্রা। পূজার শুরু থেকে বিজয়া দশমী পর্যন্ত ঘোষবাড়ির আঙ্গিনা ছিলো লোকেলোকারণ্য। অতিথি আপ্যায়ন, পূজা, আনন্দ-উল্লাস আর সেই সঙ্গে সম্মিলিত ভাবে গানবাজনায় মুখর ছিলো ঘোষবাড়ি। আজ বিজয়া দশমীতে ঘোষবাড়ির তরফে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে শিক্ষাবিদ-গবেষক ড. বিরাজলক্ষী ঘোষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Vijaya Dasami: আবির রাঙা উৎসবে দেবীর বিদায়

আপডেট সময় : ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২