ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

Sheikh Hasina : বিদ্যুতের লোডশেডিং, রুটিনের পরামর্শ শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ৩২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ফাইল ছবি

‘২৮ হাজার কোটি টাকা বিদ্যুতে ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গ্যাসের চাহিদা, শিল্পকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে যে এলএনজি আমদানি করা হচ্ছে, তাতে ভর্তুকি দিতে হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। প্রতি কিউবেক মিটার এলএনজি কিনতে সরকারের ব্যয় ৫৯ দশমিক ৬০ টাকা। কিন্তু আমরা সেটা গ্রাহকদের কাছে আগে বিক্রি করেছি মাত্র ৯ দশমিক ৬৯ টাকায়’

মানুষের কষ্ট কিছুটা লাঘবে রুটিন মাফিক এলাকাভিত্তিক বিদ্যুতের লোডশেডিংয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে এই পরামর্শ দেন তিনি।

লোডশেডিং মোকাবিলায় মানুষ যাতে প্রস্তুত থাকতে পারে তা নিশ্চিত করার জন্য রুটিন করা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে বিষয়ে আমাদের নজর দিতে হবে। আমি আশা করি, দেশবাসী আমাদের সহযোগিতা করবেন।

সবাইকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, সবাইকে আহ্বান করছি, প্রত্যেকের নিজ নিজ সঞ্চয় বাড়াতে হবে। খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। যতটুকু পারা যায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা সবার ঘরে বিদ্যুৎ দিয়েছি ঠিকই, কিন্তু বর্তমানে আমাদের লোডশেডিং করতেই হবে। উৎপাদনও সীমিত রাখতে হবে, যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হয়।

২৮ হাজার কোটি টাকা বিদ্যুতে ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গ্যাসের চাহিদা, শিল্পকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে যে এলএনজি আমদানি করা হচ্ছে, তাতে ভর্তুকি দিতে হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। প্রতি কিউবেক মিটার এলএনজি কিনতে সরকারের ব্যয় ৫৯ দশমিক ৬০ টাকা। কিন্তু আমরা সেটা গ্রাহকদের কাছে আগে বিক্রি করেছি মাত্র ৯ দশমিক ৬৯ টাকায়। যেটা সম্প্রতি বাড়িয়ে ১১ টাকা করা হয়েছে। তারপরও বিশাল অংকের ভর্তুকি রয়ে গেছে সেখানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Sheikh Hasina : বিদ্যুতের লোডশেডিং, রুটিনের পরামর্শ শেখ হাসিনার

আপডেট সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২