ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

Selfie : কর্ণাটকে সেলফি তুলতে গিয়ে ৪ কিশোরীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

সেলফি তুলতে ব্যস্ত কয়েক তরণী : সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেলাগাভির কাছে জলপ্রপাত দেখতে মাঝেমধ্যেই ভিড় করেন পর্যটকরা। শনিবারও সেখানে ৪০জন কিশোরী পিকনিক করতে গিয়েছিল। তাদের কয়েকজন সেলফি তোলার চেষ্টা করছিল। একপর্যায়ে অসাবধানতার কারণে জলপ্রপাতে পড়ে গিয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার সময় চার কিশোরী জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। নিহত চার কিশোরী বেলগাভির কামাত গালির একটি মাদ্রাসার ছাত্রী। মূলত সেলফি তোলার সময় মোট পাঁচজন একসঙ্গে নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা কোনোভাবে একজনকে উদ্ধার করেন। কিন্তু বাকিদের বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বেলাগাভি জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র গাদাদি। আহত মেয়েটির চিকিৎসা চলছে বেলাগাভি ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে পুলিশ নজর রাখছে। হাসপাতাল চত্বরে পুলিশও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Selfie : কর্ণাটকে সেলফি তুলতে গিয়ে ৪ কিশোরীর মৃত্যু

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২