ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

Padrema Bridge Rail Track : পদ্মা সেতুতে বসছে রেল ট্র্যাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৩৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

পদ্মা সেতৃতে রেল ট্র্যাক বসানোর অনুমতি পেল রেলভবন। রবিবার পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের ‘রেল লিঙ্ক প্রকল্পের পরামর্শক বাংলাদেশ সেনাবাহিনী’, মূল সেতুর ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা পদ্মা সেতুর নিচতলা পরিদর্শন করেন। সেতু পরিদর্শন শেষে রেল ট্র্যাক বসানোর অনুমতি দেয় পদ্মা সেতু কর্তৃপক্ষ।

প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে সেতুর নিচতলার ১ নম্বর খুঁটি থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত হেটে পর্যবেক্ষণ করেন। ছয় সংস্থার দায়িত্বশীল প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল পরিদর্শনে শেষে জাজিরা প্রান্তের ৩ নম্বর সার্ভিস এরিয়ার সভা কক্ষে যৌথ স্বাক্ষর করেন। সেতুর নিচতলার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সেতুর উপর তলার সড়ক পথ চালু রেখেই নিচতলায় রেলট্র্যাক বসানোর কথা জানান পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ।

সেতু কর্তৃপক্ষের কাছ থেকে সেতু নিচতলা গ্রহণের পর এখন দ্রুত সময়ের মধ্যেই পাথরবিহীন রেল লাইন বসানোর কাজ শুরুর কথা জানান বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক শামীমা নাসরিন।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে সেতুর সড়ক পথ চালু থাকলে নিচতলার রেল পথের ভ্যায়ভেরেশন মাত্র শূন্য দশমিক এক তিন জি। ৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর নিচতলায় রেল ট্র্যাক বসানোর জন্য যৌথ পর্যবেক্ষণ শেষে এখন কাজে হাত লাগানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :