ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Myanmar Mortar Shell  : মিয়ানমারের মর্টার শেল ঘুমধুম সীমান্তে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় পড়া মর্টার সেল : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

রবিবার বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের ঘুমধুমে। অবশ্য অবিস্ফোরিত অবস্থায় থাকায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। মোহাম্মদ আনিস নামে স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, বিকালে বিকট শব্দে একটি গোলা উত্তরপাড়ার আয়াজের বাড়ির কাছে এসে পড়ে।

এরপর আরও একটি গোলা কাছাকাছি রাস্তায় নিক্ষেপ এসে পড়ে। গ্রামবাসী আতঙ্কে আছেন। জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিতে এসে পড়ে মিয়ানমারের ছোঁড়া মর্টার শেল।

আতঙ্কিত এলাকাবাসী ছবি সংগ্রহ

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে তারা জেনতে পেরেছেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টার শেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

সীমান্তে দায়িত্বরত বিজিবির কোনও বক্তব্য পাওয়া গেলেও বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন ওই সীমান্তের বিজিবির জোয়ানরা। ঘুমধুমের দক্ষিণ কোনাপাড়া সীমান্তের শূন্যরেখায় বাস করা ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Myanmar Mortar Shell  : মিয়ানমারের মর্টার শেল ঘুমধুম সীমান্তে

আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২