ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Indian ships : পণ্য নিয়ে আশুগঞ্জ বন্দরে ভারতীয় জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

৯৫৯ টন স্টিলবার নিয়ে ভারতীয় জাহাজটি আশুগঞ্জে এসেছে ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

৯৫৯ টন স্টিলবার নিয়ে ভারতীয় জাহাজ এমভি ভুলকার-১ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌছেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে পণ্য যাবে ত্রিপুরায়। এর আগে ট্রানজিটের আওতায় গত বছরের জানুয়ারিতে কয়লা নিয়ে ভারতীয় একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আসে। এক বছর বিরতি দিয়ে এবারে টাটার ৯৫৯ টন স্টিলবার নিয়ে আসলো ভারতের জাহাজ।

বিআইডব্লিউটিএর আশুগঞ্জ নৌবন্দরের বন্দর কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম জানান, ভারতের কলকাতা থেকে আশুগঞ্জে আসা জাহাজটির পণ্য পরিবহন পরিবহন শুরু হবে আজকালের মধ্যে।

নিয়ম অনুসারে বন্দরে জাহাজ অবস্থানকালে দৈনিক ৩১৫ টাকা হারে বার্থিং চার্জ এবং টনপ্রতি ৩৪ টাকা হারে ল্যান্ডিং অ্যান্ড শিপিং চার্জ নেওয়া দিতে হবে। টনপ্রতি ১০ টাকা হারে তদারকি চার্জ দেবে ভারতীয় কর্তৃপক্ষ। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডও নির্ধারিত চার্জ নেবে।

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল চুক্তি সই হয়। এর আওতায় আশুগঞ্জ নৌবন্দরকে পোর্ট অব কল অ্যান্ড ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ঘোষণা করা হয়। এ চুক্তির আওতায় ২০১১ সালের পর বাংলাদেশ হয়ে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ছাড়াও বিভিন্ন সময় খাদ্য ও কয়লা পরিবহন করেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Indian ships : পণ্য নিয়ে আশুগঞ্জ বন্দরে ভারতীয় জাহাজ

আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩