ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

India vs England 2022: ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছবি: রয়টার্স

‘এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত’

ভয়েস ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ ভারতের। ইংল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেও নিল তারা।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। নতুন ওপেনিং জুটিতে দ্রুত রান তুলতে থাকে ভারত। ৩১ রান করে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। সপ্তম ওভারে পর পর দুই বলে ফিরে যান বিরাট কোহলী (১) এবং ঋষভ পন্থ (২৬)। তিন জনকেই ফেরান অভিষেক ম্যাচ খেলতে নামা রিচার্ড গ্লিসন।

উইকেট হারালেও ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে। সূর্যকুমার যাদব (১৫) এবং হার্দিক পাণ্ড্য (১২) কম রানে ফিরে গেলেও কখনও রানের গতি কমতে দেননি। ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দীনেশ কার্তিক ১৭ বলে ১২ রান করেন। হর্ষল পটেল ৬ বলে ১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন ক্রিস জর্ডন।

ভারত ১৭০ রান তুললেও বার্মিংহামের মাঠে তা নিশ্চিন্ত স্কোর বলা যাচ্ছিল না। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের সামনে ১৭০ রানও বিরাট বড় হয়ে ওঠে। সুইংয়ের দাপট দেখান ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরাও হন তিনিই। প্রথম বলেই জেসন রয়ের উইকেট তুলে নেন ভুবনেশ্বর। জস বাটলারকেও (৪) ফিরিয়ে দেন তিনি। তিনটি উইকেট নেন ভুবনেশ্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

India vs England 2022: ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২