ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

INDIA-BANGLADESH : ভারত-বাংলাদেশ বাণিজ্য রুপিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা

ডলার নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হবে রুপিতে। ১১ জুলাই থেকেই রুপিতে লেনদেনের পর্দা ওঠবে।

বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা সময় ধরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক বাণিজ্য চলে আসছে ডলারে। সম্প্রতি ডলারের পরিবর্তে রুপিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

এবারে ১১ জুলাই থেকে ডলারের পরিবর্তে রুপিতে লেনদেন শুরু হবে। বাংলাদেশের দুটি ব্যাংক ভারতীয় রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরুর পরিকল্পনা করেছে।

আন্তঃদেশীয় লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। ১১ জুলাই থেকে বাংলাদেশি ইস্টার্ন ব্যাংক রুপিতে লেনদেন শুরুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত  সোনালী ব্যাংকও একইভাবে লেনদেন করবে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম সংবাদমাধ্যমকে বলেন, এটা তো মাত্র শুরু হলো। সামনের দিনগুলোতে আরও ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হবে। এতে বৈদেশিক রিজার্ভের ওপর চাপ কমবে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ক্রস-কারেন্সি ভিত্তিতে পৃথক ব্যাংকগুলো এক্সচেঞ্জ রেট মেকানিজম নির্ধারণ করবে এবং ১১ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভারত-বাংলাদেশ বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার আন্তঃসীমান্ত লেনদেন পরিচালনার জন্য একটি সুবিধাজনক ও সাশ্রয়ী ব্যবস্থা হবে। যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখে।

চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি-রপ্তানির উৎস ভারত। ২০২২ সালের জুন পর্যন্ত ভারতে ঢাকার রপ্তানি ছিল ২ বিলিয়ন ডলার এবং ভারত থেকে বাংলাদেশের আমদানি ছিল ১৩.৬৯ বিলিয়ন ডলার।

বলা হচ্ছে, ডলারের ঘাটতির কারণে আমদানি করা জ্বালানির জন্য অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়ে সাত বছরের সর্বনিম্ন ৩১.৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত ১২ মাসে বাংলাদেশের টাকার মুদ্রার মূল্য এক-ষষ্ঠাংশেরও বেশি কমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

INDIA-BANGLADESH : ভারত-বাংলাদেশ বাণিজ্য রুপিতে

আপডেট সময় : ১২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩