ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Golden Jubilee Celebrations: সুবর্ণ জয়ন্তী উদযাপন গৌহাটি সফরে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই দিনটি বাংলাদেশে বিজয় দিবস হিসাবে উদযাপিত হয়। যার ৫০ বছর পূর্ণ হয় ২০২১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনকে সামনে রেখে ভারত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে’

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চার দিনের গৌহাটি সফর করছেন বাংলাদেশের ২৫ সদস্যের প্রতিনিধি দল। ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর এবং ভারতের আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ভারত সরকার এই সফরটির আয়োজন করে। প্রতিনিধি দলটিতে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। ১৯৭১ সালে যারা আসাম সংলগ্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন। এই মুক্তিযোদ্ধাদের সাথে সফরকারী দলে সাংবাদিক ও যুব প্রতিনিধিও রয়েছেন।

এর আগে ৯-১২ মে ২৫ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতের মেঘালয় সফর করেন।  ফাইল ছবি

সফরকালে, বাংলাদেশের প্রতিনিধি দলটি আসাম সরকারের মুখ্যমন্ত্রীসহ শীর্ষ সাংবিধানিক আধিকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রতিনিধি দলটি আসাম এবং পার্শ্ববর্তী মেঘালয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করবে। সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল ও ভারতের আয়োজকদের জন্য এমন একটি সুযোগ যা তাদের পুনরায় স্মরণ করিয়ে দেবে মুক্তি ও স্বাধীনতার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রতি আসামের জনগণের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সমর্থন এবং সহায়তার কথা। এই সফর জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগকে আরও শক্তিশালী করতে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

গত মে মাসে মেঘালয়ের পথে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল ফাইল ছবি

ঢাকায় ভারতীয় হাইকমিশন তরফে এক বার্তায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভারতীয় ও বাংলাদেশী বীর নাগরিকদের স্মরণ করতে ও সম্মান জানাতে ভারত কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবেই এই সফর। বাংলাদেশের প্রতিনিধি দলের সফরটি খুবই উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত স্বর্ণিম বিজয় বর্ষের অংশ হিসেবে তার শহীদ বীরদের সম্মান জানাচ্ছে এবং সেই সাথে ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Golden Jubilee Celebrations: সুবর্ণ জয়ন্তী উদযাপন গৌহাটি সফরে বাংলাদেশ প্রতিনিধি দল

আপডেট সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২