ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

Enforcement Directorate : একাধিক গোয়েন্দা আধিকারিক করোনা আক্রান্ত, সিল করে দেওয়া হল ইডির মূল অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

সিল করে দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস। প্রতীকী ছবি।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘চিনে কোভিডের প্রকোপ বাড়ার পর বাড়তি সতর্কতা অবলম্বন করছে ভারত সরকারও। এরই মধ্যে দিল্লিতে ইডির অফিসে একাধিক গোয়েন্দা আধিকারিক করোনা আক্রান্ত’

সংবাদ সংস্থা

সিল করে দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির অফিস। দক্ষিণ দিল্লিতে ইডির হেডকোয়ার্টার বা মূল অফিসটি ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হয়েছে।

চিনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ভারত সরকার। এরই মধ্যে একাধিক গোয়েন্দা আধিকারিক করোনা আক্রান্ত। শীর্ষ কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী, অনেকেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

অফিসের পরিস্থিতি বিচার করে হেডকোয়ার্টার দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এবং রবিবারের জন্য সিল করে দেওয়া হয়েছে অফিস।

ইডির অফিসে যাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের মধ্যে একজন ইডির স্পেশাল ডিরেক্টরসহ একাধিক শীর্ষ কর্তা। তাদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে অফিসে চলেছে সাফাই অভিযান। নিয়ম মেনে সারা অফিস পরিষ্কার করেছেন সাফাইকর্মীরা।

বস্তুত, নানা মামলায় বর্তমানে ইডি সক্রিয় ভূমিকা পালন করছে। একাধিক মামলার তদন্তভার রয়েছে তাদের উপর। তার মাঝে করোনায় কাবু হয়ে পড়েছেন আধিকারিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Enforcement Directorate : একাধিক গোয়েন্দা আধিকারিক করোনা আক্রান্ত, সিল করে দেওয়া হল ইডির মূল অফিস

আপডেট সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩