ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

dollar : বিলাসী পণ্যেই ব্যয় হচ্ছে ডলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডলার সংকটে যখন নিত্যপণ্য আমদানির জাহাজ খালাস সম্ভব হচ্ছে, সেই সময় জানা গেলো, বিলাসী পণ্য আমদানিতে ব্যয় হচ্ছে ডলার। অথচ অপ্রয়োজনীয় পণ্য আমদানির লাগাম টানতে নির্দেশনা জারি রয়েছে বাংলাদেশের ব্যাংকের।

বিলাসী পণ্যের আমদানি বন্ধ করা উচেৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ ডলার সংকটে ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না তারা। ফলে শিল্প-কারখানায় মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল সংকট দেখা দিয়েছে।

আবার গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প-কারখানায় উৎপাদন অনেকাংশে কমে গেছে। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। এতে ব্যবসায়ীদের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ট্যারিফ কমিশন বিলাসী পণ্যের যে তালিকা দিয়েছিল, সেটি ধরে শুল্ক বাড়ানো হলে চলমান ডলার সংকট হতো না। বিলাসী পণ্যের আমদানি বন্ধ করা হোক।

ব্যবসায়ীরা করোনাকালীন যতটা না ক্ষতির মুখে পড়েছেন, এর চেয়ে গ্যাস-বিদ্যুতের বাড়তি দাম, ডলার সংকটে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে তাদের। তাই দেশে চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় ঋণ পরিশোধে ব্যর্থ হলে আগামী জুন পর্যন্ত ব্যবসায়ীদের খেলাপি করা যাবে না।

রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র খুলে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার সরবরাহের দাবিও জানিয়েছেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

dollar : বিলাসী পণ্যেই ব্যয় হচ্ছে ডলার

আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩